
নিউজ ডেস্কঃ কক্সবাজারে বাস উল্টে ২জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ২টার দিকে রামুর উপজেলা রশিদনগর পানির ছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহতরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং গ্রামের মো. শফিকুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম(২৫) ও কুতুবদিয়া উপজেলার লেবুরছড়ি গ্রামের মো. এবাদুল্লাহের পুত্র মো. ফারুক(২০)। জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস রামুর রশিদনগরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ৩৩ জন আহত হন। আহতদের কয়েকজনকে রামু হাসপাতালে নিয়ে গেলে ২জনের মৃত্যু হয় ।