News71.com
 Bangladesh
 12 Dec 16, 12:16 PM
 324           
 0
 12 Dec 16, 12:16 PM

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড আহত ১০ ।।

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড আহত ১০ ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরে একটি পোশাক কারখানায় আজ সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি ।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার নিজেদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন