News71.com
 Bangladesh
 12 Dec 16, 12:34 PM
 303           
 0
 12 Dec 16, 12:34 PM

কুষ্টিয়ায় ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৪।।

কুষ্টিয়ায় ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৪।।

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরও ৪ ডাকাত গুলিবিদ্ধ হন ।

গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। আহতরা হলেন- দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর ।

র‌্যাব ১২’র কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে ।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে বাসটিকে তল্লাশির জন্য থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে ।

প্রায় ৩০ মিনিটব্যাপী গুলিবিনিময় শেষে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ আবস্থায় ৫জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

মোসাদ্দেক ইবনে মুজিব আরও জানান, 'মৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুস সালাম। বাকিরাও একই দলের সদস্য ।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভালবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন