News71.com
 Bangladesh
 12 Dec 16, 04:48 PM
 356           
 0
 12 Dec 16, 04:48 PM

সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়, গ্রেফতার ১ ।।

সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়, গ্রেফতার ১ ।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের কাছ থেকে র্যােবের সোর্স পরিচয়ে দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যারব। রবিবার রাতে উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোহম্মদ আলম।

সোমবার র্যা বের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম জানান, কয়েকদিন আগে উত্তরায় বসবাসরত ব্রিটিশ নাগরিক ডাক্তার ইয়াসিন মোহম্মদ আবদুস সামাদকে র্যা বের সোর্স পরিচয় দিয়ে মোহম্মদ আলম ক্রসফায়ারের হুমকি দেয় ও টাকা দাবি করে। আলম ১৫ লাখ টাকা করে কয়েক দফায় তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করে। বিষয়টি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে রবিবার রাতে দিয়াবাড়ি এলাকা থেকে  মোহম্মদ আলমকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন