
অজয় কুন্ডু, মাদারীপুর: মাদারীপুরে ২১সদস্য বিশিষ্ট জেলা পরিষদ নির্বাচনের ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। আর তাই তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে ৯জন প্রার্থী।
আগামী ২৮ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ৩জন। আনারস প্রতীক পেয়েছেন সাবেক জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান, ঘোড়া প্রতীক পেয়েছেন এডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী এবং মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ডা. আব্দুল বারি এরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়াও চোরম্যানসহ মোট ২১ সদস্য বিশিষ্ট জেলা পরিষদ নির্বাচনে ১২টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাধারন সদস্য ৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩জন নিয়ে মোট ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। পরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামাল উদ্দিন বিশ্বাস।