News71.com
 Bangladesh
 12 Dec 16, 06:21 PM
 361           
 0
 12 Dec 16, 06:21 PM

পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবী জামালগঞ্জ উদীচীর

পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবী জামালগঞ্জ উদীচীর

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিনাহর নামে ”জিন্নাহ মেমোরিয়েল” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার লিখিত ভাবে দাবী জানানো হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে দাবী জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টীর জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন। আবেদনের অনুলিপি প্রদান করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী,প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী,সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য,শিক্ষা সচিব,সুনামগঞ্জের জেলা প্রশাসক,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,জামালগঞ্জের  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। 

লিখিত আবেদনে উল্লেখ করেন,জামালগঞ্জ উপজেলার সাচ্না বাজার ইউনিয়নে পাকিস্তান ভারত বিভাজনের পর ১৯৪৭ সালে পাকিস্তানের জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ’র নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের পর মুক্তিযোদ্ধারা বিদ্যালয়ের নামটি পরিবর্তনের দাবী জানায়। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ও বিগত কয়েক সরকারের শাসনামলে কার্যক্রমটি থমকে দাড়ায়। বর্তমানে স্বাধীনতার ৪৫ তম বিজয় উৎসব পালন করবে দেশ। অথচ বর্তমান স্বাধীন বাংলাদেশে একটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও পাকিস্তানের জাতির পিতার নামে নামকরণ আছে। বিষয়টি স্বাধীন বাঙ্গালী জাতির জন্য কলংকের। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। আর পরাজিত পাকিস্তানী বাহিনী জাতির পিতার নামে বিদ্যালয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও দেশবাসী কোনভাবেই মেনে নিতে পারছে না।

লিখিত আবেদনে পাকিস্তানের জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ’র নাম পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে অথবা ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে জামালগঞ্জের সাচনা বাজারের যুদ্ধে শহীদ বীর বীক্রম সিরাজুল ইসলাম এর নামে নামকরণ করার জন্য জোর দাবী জানান।

উল্লেখ্য,১৯৪৭ সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর দেশ বিভাজনের সময়ে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী আর দক্ষিন সুনামগঞ্জের কান্দাগাও  গ্রামবাসীর উদ্দ্যোগে প্রথম থেকেই বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়। দুই গ্রামের মানুষের মধ্যে নাম নিয়ে জঠিলতা দেখা দিলে রুপাবালী গ্রামের ভুমি দাতা আ: রাজ্জাক তৎকালীন সময়ে পাকিস্তানের জাতির পিতাকে খুশী করতে তার নামে বিদ্যালয়ের নাম রাখেন জিন্নাহ মেমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর এক দফা উদ্দ্যোগ গ্রহন করেন এলাকার কজন মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আর বাস্তবে রুপ নেয়নী নাম পরিবর্তন করার। বর্তমান সরকার ক্ষতার আসার পর স্থানীয় তরুন প্রজন্মের কজন ব্যক্তি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে প্রশাসনের নজর কাড়ে। এলাকাবাসী সহ নতুন প্রজন্মের জোরালো দাবী দ্রুত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাতির কোন শ্রেষ্ট সূর্য সন্তানের নামে বিদ্যালয়টি নাম করনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন