News71.com
 Bangladesh
 12 Dec 16, 06:21 PM
 326           
 0
 12 Dec 16, 06:21 PM

জামালগঞ্জে নারীনেত্রী ও ইয়ুথদের সভা

জামালগঞ্জে নারীনেত্রী ও ইয়ুথদের সভা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে নারীনেত্রী ও ইয়ুথদের পৃথক পৃথক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের হল রুমে এ সভা অনুষ্টিত হয়। সভায় আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সহযোগীতায় গেইন সংস্থা। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্ত লবণ ব্যবহারে বিষয়ক সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারীনেত্রী আম্বিয়া, সাহেদা, দুর্গা রানী, হেপী আক্তার, জাহানারা, বানী তালুকদার, শিরিনা, নাজমা, প্রভা, কাজল প্রমুখ। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০জন নারীনেত্রী উপস্থিত ছিলেন। অপরদিকে ইউনিয়ন পরিষদ হল রুমে বিকেলে ইয়ুথদের নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ইয়ুথ কাশেম আখঞ্জী, মইনুল ইসলাম, অপু তালুকদার, শাহিনা আক্তার, হাবিবা, মেহের নিগার, তামান্না জান্নাত, কাজল, সুহেলা, সাচনা বাজার ইউনিয়ন সমন্বয়কারী শেলী রানী রায় প্রমুখ। এতে ইউনিয়নের ২০ জন ইয়ুথ উপস্থিত ছিলেন। মো. আব্দুল হালিম বলেন, ৪টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ১৩৬টি গ্রামে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্তলবণ ব্যবহারে গণ সচেতনতা মূলক সভা অনুষ্টিত হচ্ছে। এতে করে হাওরাঞ্চলের সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন