
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ-সিবোট সংঘর্ষে চালকসহ কমপক্ষে ২৬ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শিমুলিয়া লঞ্চ ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা দুটি সিবোট যাত্রী নিয়ে প্রতিযোগিতামূলকভাবে শিমুলিয়ায় আসার পথে বিকেলে সাড়ে ৪টার দিকে মোহাম্মদিয়া-১ নামে একটি লঞ্চের পেছনে সজোড়ে থাক্কা মারে। এ সময় সিবোটে থাকা ২৬ যাত্রীরা কম বেশি আহত হন। পরে অন্য সিবোট দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।
গুরুতর আহতরা হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী কুলসুম বেগম (২৫), কুলসুমের ৪ বছের মেয়ে ফারজানা আক্তার ও তার জা সালমা বেগম (২৭), জাজিরার বিলাসপুর গ্রামের মৃত গগণ সর্দারের পুত্র মালয়েশিয়া প্রবাসী তাজুল ইসলাম ও সিবোটের চালক হৃদয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোশারফ জানান, দুর্ঘটনার শিকার সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কোন যাত্রী নিখোঁজ নেই।