
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অবৈধভাবে বিএনপি গঠন করেছিলেন। আজ সোমবার বিকেলে হাবিবুর রহমান সিরাজ চতুর্থ বারের মতো আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অবৈধভাবে বিএনপি গঠন করেছিলেন। এ অশুভ শক্তি দেশের জনগণের দুশমন।’
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘তারা যতদিন থাকবে ততদিন এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’