News71.com
 Bangladesh
 13 Dec 16, 12:53 PM
 300           
 0
 13 Dec 16, 12:53 PM

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ।।

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ।।

নিউজ ডেস্কঃ  নাটোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খান, তিনজন সংরক্ষিত নারী সদস্য এবং অপর ছয়জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার প্রতীক বরাদ্দপূর্ব অনুষ্ঠানে অপর কোন প্রার্থী না থাকায় এই ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা  করা হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নাটোর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মানষী মৈত্র, ২ নম্বর ওয়ার্ডে মোছা. আঞ্জুয়ারা পারভীন এবং ৫ নম্বর ওয়ার্ডে ফরিদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপর দিকে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে রায়হান কবির, ৩ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আলী আকবর, ১২ নম্বর ওয়ার্ডে বদিউর রহমান এবং ১৫ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, এ সব প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন