
নিউজ ডেস্কঃ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞানপার্টির ১২ সদস্যকে আটক করেছে। গতকাল সোমবার রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের বার্তায় এই তথ্য জানানো হয়। মোবাইল বার্তায় বলা হয়, গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে ।