News71.com
 Bangladesh
 13 Dec 16, 01:41 PM
 291           
 0
 13 Dec 16, 01:41 PM

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আবারো রোহিঙ্গাদের ৭ নৌকা ফেরত পাঠালো বিজিবি ।।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আবারো রোহিঙ্গাদের ৭ নৌকা ফেরত পাঠালো বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ফের রোহিঙ্গা বোঝাই ৭ নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করছিল তারা ।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, আজ মঙ্গলবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৭টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এসময় সীমান্তের টহলরত বিজিবির সদস্যরা অনুপ্রবেশকারীদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায় ।

তিনি আরও জানান, মিয়ানমার চলমান পরিস্থিতির পর থেকে ৩ শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌককে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রতিহত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্ক রয়েছে বলে দাবি করেন বিজিবির এই কর্মকর্তা ।

এদিকে, প্রতিদিন রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত দিলেও রাতের আধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এর আগে রোববার ভোরে ও দুপুরে নাফ নদী সীমান্ত পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ১৫টি নৌকা ফেরত পাঠিয়েছিল বিজিবি সদস্যরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন