News71.com
 Bangladesh
 13 Dec 16, 03:34 PM
 264           
 0
 13 Dec 16, 03:34 PM

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ১৫ ।।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ১৫ ।।

নিউজ ডেস্কঃ নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, আজ মঙ্গলবার নড়াইল-গড়েরহাট সড়কের দলজিতপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

আহতদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নড়াইল টাউন দারোগা (টিএসআই) পান্নু সিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে আছে। তবে চালক পালিয়ে গিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন