News71.com
 Bangladesh
 13 Dec 16, 07:06 PM
 376           
 0
 13 Dec 16, 07:06 PM

সরকারি জায়গায় স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা যায় ।। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

সরকারি জায়গায় স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা যায় ।। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

 

নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারি জায়গায় কোন স্থাপনা থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার তা উচ্ছেদ করতে পারে। যদি কেউ নিজে থেকে না সরে, সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে সরকার ।

আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরের চৌয়ারীবাড়ি-ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয় এলাকার একটি সেতুর উদ্ধোধন শেষে নৌমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেওয়া অগ্নি সংযোগের বিষয়ে তদন্ত চলছে, তদন্তে যারা দোষী প্রমানিত হবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে ।

এরপর নৌমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে বিদ্যালয়ে নতুন ভবন করাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নির্বাহী প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সভাপতি প্রতিক বারুরী প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন