News71.com
 Bangladesh
 13 Dec 16, 07:39 PM
 324           
 0
 13 Dec 16, 07:39 PM

পূর্ব শত্রুতার জেরে ৪০ শতক জমির শিম বাগান বিনষ্ট ।।

পূর্ব শত্রুতার জেরে ৪০ শতক জমির শিম বাগান বিনষ্ট ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে কড়মরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আব্দুল খালেকের (৫০) প্রায় ৪০ শতক জমির শিম বাগান গাছের গোঁড়া কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

কৃষক আব্দুল খালেক অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত আব্দুর রহমানের পুত্র আ. সাত্তার (৪৫) শত্রুতার জের ধরে গভীর রাতে তার বাগানে শিম গাছের গোঁড়া কেটে দিয়েছে। ঘটনার আগের দিন দুপুরে গাছ থেকে সুপারি সংগ্রহের সময় তার সাথে প্রতিবেশী সাত্তারের প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষ সাত্তার তাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করেছিল।

স্থানীয় ফিসারী মালিক ঘটনার দিন রাতে রহস্যজনক অবস্থায় সাত্তারকে উল্লেখিত শিম বাগানের কাছে ঘুরাফেরা করতে দেখেছেন। শিম বাগান বিনষ্টের ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে সাত্তারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলে সে কোন বক্তব্য দেবে না বলে জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন