News71.com
 Bangladesh
 13 Dec 16, 08:57 PM
 308           
 0
 13 Dec 16, 08:57 PM

জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ৯ জন গ্রেপ্তার ।।

জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ৯ জন গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর ডেমরা এলাকা হতে জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি (পশ্চিম) বিভাগ। আজ মঙ্গলবার ডিবি (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার টিম সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

 গ্রেপ্তারকৃতরা হল-মোঃ জামাল (৩০), মোঃ মারফত হোসেন (২৪), মোঃ জিয়াউল কবির শাহিন (২৫), মোঃ রুবেল (২৪), মোঃ আফজাল সৈয়াল (২৫), মোঃ সুজন মিয়া (২৫), মোঃ শাহিন মিয়া (২২), মোঃ এমরান (১৯) ও মোঃ খোরশেদ আলম ওরফে আরিফ (২৭)।

এ সময় তাদের হেফাজত থেকে ১০ লক্ষ ৭০ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন