
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৯নংওয়ার্ড লক্ষীপুর গ্রামে ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের টিডি মাদ্রাসার প্রাঙ্গণে এ ওয়ার্ড সভা অনুষ্টিত হয়। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চত করার লক্ষ্যে গনগণের অংশগ্রহণের নিশ্চিত হয়েছে। ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম রানা। ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। বিশেষ অতিথি ইউপি সদস্যা নুরেজান্নাত লিপি, সেজু আক্তার, আক্তারবানু, ইউপি সদস্য আসাদ আলী, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম, জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের প্রার্থী কল্যাণ ব্রত তালুকদার, সদস্যা প্রার্থী রাবেয়া আক্তার রাবু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আশরাফুজ্জামান, জামালগঞ্জ সদর ইউপি সদস্য জিয়াউর রহমান গণ্যমান্য ব্যক্তি জিয়া উদ্দিন, উসমান কাজী, মমরুজ আলী, ইসকান্দর আলী, আবুল জাহেদ, জাহ্ঙ্গাীর আলম, ইউএফ মো. নুরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্ট নারীনেত্রী সোমা, ফয়জুন নাহার প্রমুখ। ওয়ার্ড সভায় পঞ্চ বার্ষিকী ও বার্ষিক পরিকল্পনা তৈরী করা হয়। ##