News71.com
 Bangladesh
 15 Dec 16, 02:47 PM
 284           
 0
 15 Dec 16, 02:47 PM

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অজয় সরকারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ ।।

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অজয় সরকারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ  ।।

 

নিউজ ডেস্কঃ খুলনা জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অজয় সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলা পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেয় ।

একই সঙ্গে তাকে কেন নিরাপত্তা দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের দিন অজয় সরকারের ওপর হামলা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা ।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন অজয় সরকার। আজ রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন