News71.com
 Bangladesh
 16 Dec 16, 11:06 AM
 247           
 0
 16 Dec 16, 11:06 AM

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

 

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি ।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ।

তার আগে সকাল ৬টা ৩৪ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী ।

পরে তিনি সেখান থেকে গণভবনে  যান। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন