News71.com
 Bangladesh
 16 Dec 16, 11:42 AM
 268           
 0
 16 Dec 16, 11:42 AM

সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৯ ।।

সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৯ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ১ জামায়াতকর্মীসহ মোট ১৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১ জন, কলারোয়া ৬ জন, কালিগঞ্জ ২ জন, তালা ২, শ্যামনগর ৪ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১ আসামীকে গ্রেফতার করেছে ।

তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া শ্যামনগর থানা পুলিশের অভিযানে ৪ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা আটক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন