News71.com
 Bangladesh
 16 Dec 16, 11:52 AM
 304           
 0
 16 Dec 16, 11:52 AM

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ।।

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাক টিকিট অবমুক্ত করেন ।

আগামীকাল শনিবার থেকে দেশের সব ডাকঘরে এই স্মারক ডাক টিকিট বিক্রি শুরু হবে। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও ৪টি ডাক টিকিট এবং ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও ২টি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের ২টি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ২টি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন