News71.com
 Bangladesh
 16 Dec 16, 12:02 PM
 309           
 0
 16 Dec 16, 12:02 PM

বিজয়ের ৪৫ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানের কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ ।।

বিজয়ের ৪৫ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানের কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ ।।

 

নিউজ ডেস্কঃ বিজয়ের ৪৫ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানের কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রপতি শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ৩ বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান ।

রাষ্ট্রপতি খোলা জিপে দাঁড়িয়ে কুচাকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সুসজ্জিতভাবে এই কুচকাওয়াজে অংশ নেন ।

এবারের কুচকাওয়াজের অধিনায়ক ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এই কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের। বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্যারেড ময়দান থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন