
নিউজ ডেস্কঃ ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সাতক্ষীরায় সহস্রাধিক শিশুর কন্ঠে জাতীয় সংগীতে মুখরিত হয়েছে তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল। সোনার বাংলা যুব সংগঠণের আয়োজনে ব্যক্তিক্রমীভাবে বিজয় দিবস পালন করা হয় ।
আজ শুক্রবার সকাল ৮টায় গ্রামঞ্চলের মেঠো পথ ঘুরে সোনার বাংলা স্লোগান দিয়ে শিশুদের নিয়ে একটি র্যালী বের হয়। পরে তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের পার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সহস্রাধিক কন্ঠে জাতীয় সংগীত ।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক দিপক গাইন, বিনয় কৃষ্ণ গাইন, সত্যরজ্ঞন, মনোরজ্ঞন সরকার, কৃষ্ণা গাইন, বিথিকা মন্ডল, কাঞ্চন সরকার, কল্পনা গাইন, সুভদ্রা গাইন, কার্ত্তিক চন্দ্র, রাজীব সরকার, তরুণ রায়, গৌতম মন্ডল, সমীরণ সরকার, মনিরুল সানা, সুমিতা রাণী সরকার, হালিমা খাতুন, বিষ্ণপদ মন্ডল ।
এছাড়াও অনুষ্ঠানের আয়োজক স্থানীয় যুবক মোহন, সুমন সরকার, সোহেল বিশ্বাস, উত্তম গাইন, নিলেশ মন্ডল ও জয়ন্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়, মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিচয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরা অগ্রণী বিদ্যালয়, দোকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারানগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।