News71.com
 Bangladesh
 16 Dec 16, 04:54 PM
 303           
 0
 16 Dec 16, 04:54 PM

শেখ হাসিনার ভারত সফরেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে ।। সাবেক আইনমন্ত্রী মতিন খুসরু এমপি

শেখ হাসিনার ভারত সফরেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে ।। সাবেক আইনমন্ত্রী মতিন খুসরু এমপি

নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পদক আবদুল মতিন খসরু এমপি ।

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাবেক আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সরকার সক্রিয় ভূমিকা পালন করলে শেখ হাসিনার ভারত সফরেই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই চুক্তি সম্পাদন হবে বলে আশা করি ।

কারণ ভারত সবসময়ই আমাদের প্রতি ইতিবাচক। তারা কখনোই বাংলাদেশের সঙ্গে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে না। ভারত আমাদের দুর্দিনের পরীক্ষিত বন্ধু। তাই আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী যখন ভারতে আসবেন তখন এই চুক্তি হয়ে যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন