News71.com
 Bangladesh
 16 Dec 16, 06:27 PM
 251           
 0
 16 Dec 16, 06:27 PM

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাল পুলিশ ।।

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাল পুলিশ ।।

 

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও বাংলাদেশ উইমেনস পুলিশ নেটওয়ার্ক। রাজধানীর রাজারবাগ স্মৃতিসৌধে আজ শুক্রবার প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা ।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মো. আছাদুজ্জামান মিয়া ও বাংলাদেশ উইমেনস পুলিশ নেটওয়ার্ক শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন