
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছ। এতে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় পতাকা উত্তলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী’র নের্তৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে মডার্ণ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারকে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারকে বিশ^বিদ্যালয়ের প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য । পরে পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পণ করেন ড,ওয়াজেদ রিসার্স ইনিস্টিটিউট,সাংবাদিক সমিতি,বাংলান মুখ,বিভিন্ন অনুষদ ও বিভিন্ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ।
পরে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,কলা অনুষদের ডিন ড,সাইদুল হক, বাণিজ্য অনুষদের ডিন মো: ফেরদৌস রহমান, প্রকৌশল অনুষদের ডিন ড. তাজুল ইসলাম,উপাচার্যের সহধর্মিণী গুলনাহার নবীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।