News71.com
 Bangladesh
 17 Dec 16, 11:59 AM
 249           
 0
 17 Dec 16, 11:59 AM

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিকের বাস খাদে, আহত ২০ ।।

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিকের বাস খাদে, আহত ২০ ।।

 

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিকের বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে এক মোটরসাইকেল মেকারের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কাগমারি পাড়া গ্রামের ইমান আলীর ছেলে। গতরাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।

বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার একটি পিকনিকের বাস 'স্বপ্নপুরী-ভিন্নজগৎ' থেকে ফিরছিল। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজট এড়াতে বাসটি ভূঞাপুর হয়ে এলেঙ্গা যাওয়ার পথে গতরাত সাড়ে ৩টার দিকে কাগমারি পাড়া ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশে বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটিকে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে ও তার ছিড়ে বাসটি ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় আহত হয় ২০ বাস যাত্রী ।

আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীদের উদ্ধার করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হালিম নামে এক মোটরসাইকেল মেকারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন