News71.com
 Bangladesh
 17 Dec 16, 12:13 PM
 300           
 0
 17 Dec 16, 12:13 PM

মুক্তিযুদ্ধ বিশ্বাস করলে জামায়াতকে নিয়ে জোট বাধতেন না ।। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

মুক্তিযুদ্ধ বিশ্বাস করলে জামায়াতকে নিয়ে জোট বাধতেন না ।। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় ছিলেন। যদি মুক্তিযুদ্ধের ত্যাগের কথা স্বীকার করতেন তিনি জামায়াতকে নিয়ে জোট বাধতেন না।' গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহে ছোট বাজার মুক্ত মঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবসের সমাপনী আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, পরাজিত শক্তি তথা জামায়াত নেতার গাড়িতে পতাকা দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেনি। কিন্তু এ দৃশ্য যখন দেখি, তখন আমাদের কষ্ট হয়। বাংলাদেশের মাটিতে আর এটা দেখতে চাই না। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা বক্তব্য রাখেন ।

'দেশে বিভক্তির রাজনীতি শুরু হয়েছে' বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশে বিভক্তির রাজনীতি শুরু হয়েছে। এটি কোনো স্বাধীন দেশের রাজনীতি না। স্বাধীন দেশের রাজনীতির জন্য জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।' গতকাল শুক্রবার মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। গণতন্ত্র আজও মুক্ত নয় ।

অর্থনৈতিকভাবেও দেশ এগিয়ে যায়নি। কারণ বর্তমান সংসদ বিরোধী দলবিহীন এবং সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতার আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র মানুষের কাছে পৌঁছাবে, অন্যথায় নয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন