
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার জেলা পুলিশের বিশেষ অভিযানে আগামীকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১৫জন, কলারোয়া ৮জন, কালিগঞ্জ ৩জন, তালা ৪জন, শ্যামনগর ২জন, আশাশুনি ২জন, দেবহাটা ১জন ও পাটকেলঘাটা এক আসামিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।