News71.com
 Bangladesh
 17 Dec 16, 01:05 PM
 262           
 0
 17 Dec 16, 01:05 PM

তালায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  দুই পক্ষের সংষর্ষে আহত ১০ ।।

তালায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  দুই পক্ষের সংষর্ষে আহত ১০ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২ পক্ষের সংষর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছে। তাদের সাতক্ষীরা সদর ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে ।

আজ শনিবার সকালে উপজেলার ইসলামকাটী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, উপজেলার ইসলামকাটী গ্রামের মৃত. জাফর শেখের ছেলে শেখ মিরাজ (৫৫), মিরাজের ছেলে মিজানুর রহমান (৩৩), রাজু আহমেদ (২৮), টিপু সুলতান (৩৫), লিয়াকাত শেখের পুত্র আব্দুর রহিম (৩২), মৃত. নছিমুদ্দীন শেখের ছেলে শেখ আব্দুল আজিজ (৫৫) ও আমিনুর রহমান (৩৫), হেকমত আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) ও ইউনুস আলী (২৮) এবং ফজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ।

তালা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শেখ ওহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন