
নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার থেকে শুরু হবে ।
আজ শনিবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানান, মেধা তালিকা অনুযায়ী ১৮ই ডিসেম্বর সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১-৭০০ পর্যন্ত, ১৯শে ডিসেম্বর সকাল ৯টায় একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১-১১৫৯ পর্যন্ত এবং দুপুর ২টায় গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে ।
একই দিন বিকাল ৩টা থেকে ‘বি’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission থেকে পাওয়া যাবে ।