
নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন ।
জানা যায়, বিমান বন্দরের কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি ।