News71.com
 Bangladesh
 17 Dec 16, 02:40 PM
 277           
 0
 17 Dec 16, 02:40 PM

মাদারীপুরে আখেরি মোনাজাতে শেষ হলো ৩দিনে ইজতেমা

মাদারীপুরে আখেরি মোনাজাতে শেষ হলো ৩দিনে ইজতেমা

অজয় কুন্ডু, মাদারীপুর: শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাদারীপুরে শেষ হলো ৩দিনের ইজতেমা। এই ইজতেমায় মাদারীপুরসহ পাশের শরিয়তপুর, গোপালগঞ্জ ও বরিশালের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। তবে, ইজতেমায় অংশ নেয়ার জন্য অনেকে শীতকে উপাক্ষে করে আগেই ইজতেমাস্থলে এসে পৌঁছান। দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি ও সম্বৃদ্ধি কামানায় আখেরি মোনাজাতের মধে দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে।

মাদারীপুর শহরের এ.আর হাওলাদার জুট মিল মাঠে গত বৃহস্পতিবার এ ইজতেমার শুরু হয়। ইজতেমাকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। দেশের ১৬টি জেলায় পর্যায়ক্রমে ইজতেমা আয়োজনের অংশ হিসেবে এই প্রথম মাদারীপুরে অনুষ্ঠিত হয় এ ইজতেমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন