
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার দুপুরে ইউনিয়নের ২২জন মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেয়া হয়। মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এ সময় এক মিনিট নিরাবতাও পালন করা হয়। গত ৬ বছর ধরে বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হাওলাদার এই ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে আসছেন।
চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার সেকেন্দার আলী শেখ, উপজেলা পরিষদের সাবেক মহিলা-ভাইস চেয়ারম্যান পল্লবী হাসান, মুক্তিযোদ্ধা জেলা সহকারী কমান্ডার ইউসুব আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।