
পলাশ কর্মকার, কপিলমুনি সংবাদদাতাঃ কপিলমুনিতে সম্মিলিত বিজয় দিবস উদ্যাপন কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিটি প্রেসক্লাব, পেশাজীবি ও সামাজিক সংগঠন বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটি সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটির নের্তৃত্বে বিজয় দিবসের সকাল ৭ টায় কপিলমুনি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে কপিলমুনি কলেজ, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সিটি প্রেসক্লাব, কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি), গুণীজন স্মৃতি সংসদ, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ অংগ দল কপিলমুনি শাখা, জাতীয়তাবাদীদল (বিএনপি) হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কপিলমুনি শাখা, কৃষকলীগের কপিলমুনি ইউনিয়ন শাখা, ওয়ার্কাসপার্টি কপিলমুনি শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কপিলমুনি শাখা, বস্ত্র ব্যবসায়ী সমিতি, কপিলমুনি পুলিশিং ফোরাম, কপিলমুনি পুলিশ ফাঁড়ী, চাউল ব্যবসায়ী সমিতি। পুষ্প স্তবক অর্পণের পর সকাল সাড়ে ৮টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সম্মিলীত র্যালী বের হয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১০টায় প্রধান শিক্ষিকা ও সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যা বাহার। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কওছার আলী জোয়ার্দার, সহকারী প্রধান শিক্ষক কবির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষ অমিয় রঞ্জন দে, বণিক সমিতির সাবেক সভাপতি নিম্মল মজুমদার, বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাঃ সম্পাদক পলাশ কর্মকার, সিনিয়র সাংবাদিক জি এম আসলাম হোসেন, এড. বিপ্লব কান্তি মন্ডল, প্রধান শিক্ষিকা মাছুমা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ অজিয়ার রহমান। সাড়ে ১০ টায় দেশত্ববোধক সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন।
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে মহান এদিনটিতে কলেজ মিলনায়তনে সকাল ১০ টায় অধ্যক্ষ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানীত অতিথি ছিলেন মীর লিয়াকত আলী, মোঃ আনিছুর রহমান, মোঃ কামাল হোসেন, মৃন্ময় মন্ডল, মোঃ মুস্তাফিজুর রহমান, উথান কুমার মন্ডল, মনোরঞ্জন বিশ্বাস, গোলাম কবীর, শেখ আঃ হালিম, দিবাকর হালদার, তপন সিংহ প্রমুখ।
কপিলমুনি সিটি প্রেসক্লাব
কপিলমুনি সিটি প্রেসক্লাব বিকাল সাড়ে ৪টায় মহান বিজয় দিবসে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি এম আজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন লতা ইউপির সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি এইচ এম এ হাসেম, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক মজুমদার পলাশ, দপ্তর সম্পাদক এম আজিজুর রহমান, প্রচার সম্পাদক আঃ সবুর আল-আমীন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক স ম নজরুল ইসলাম, খান রফিকুল ইসলাম, সদস্য তপন পাল, পবিত্র মন্ডল, যুবলীগ নেতা হারুন অর রশীদ প্রমুখ।
বি জি পি শামুকপোতা বিদ্যালয়
বি জি পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ৩নং লতা ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার, পি টি এ সভাপতি জগবন্ধু সরকার, ইউপি মেম্বর আলঙ্গীর খলিফ, শিক্ষক আরেবিন্দ মন্ডল, বিকাশ মন্ডল, নারায়ন মন্ডল, মাওঃ আবুল হাসান, প্রশান্ত মন্ডল, শুধাংশু মন্ডল, সাধু চরণ বিশ্বাস, লিপিকা রানী রায়, স্মৃতি রানী মন্ডল প্রমুখ।