News71.com
 Bangladesh
 17 Dec 16, 05:33 PM
 251           
 0
 17 Dec 16, 05:33 PM

ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না ।। প্রধানমন্ত্রী

ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আরো বলেন, ইতিহাস বিকৃত করা হয়েছিল। মিথ্যা বলাটা ওদের অভ্যাস। ওরা তো বলবেই ।

কিন্তু বিকৃত ইতিহাস এ দেশের মানুষকে আর গেলাতে পারবে না। কারণ, দেশের মানুষ, যুবসমাজ এখন সঠিক তথ্য জানার সুযোগ পেয়েছে।  প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস যেভাবে বিকৃত করা হয়েছে, পৃথিবীর কোথাও এমন নজির নেই। আওয়ামী লীগই সঠিক ইতিহাস তুলে ধরেছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ অনেক কিছু পায়। অন্যরা হত্যা, ক্যুর মধ্য দিয়ে ক্ষমতা দখল করে দুর্নীতি, লুটপাট করে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা দখলকারীরা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়। যারা জঙ্গিবাদ সমর্থন করেন তারা কিভাবে শান্তির কথা বলে। প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চ ভাষণে বঙ্গবন্ধু সব নির্দেশনা দিয়েছেন। জাতীয় সংগীত, পতাকা কি হবে সেই নির্দেশনাও বঙ্গবন্ধু দিয়ে যান। স্বাধীনতার সকল প্রস্তুতি বঙ্গবন্ধু সম্পন্ন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন