
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জের শহীদ মিনারে রাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও সাচনা বাজার শহীদ মিনারে পৃথক পৃথক পুস্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে দিবসের ২য় প্রহরে মুক্তিযোদ্ধাদের ছাড়াই প্রশাসনের জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ সহ অন্যান্য আচার অনুষ্টানের মাধ্যমে বিজয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পল্লী বিদ্যুৎ মাঠে আনুষ্টানিক ভাবে বিজয় দিবস পালন করেছেন। জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও সাচনার শহীদ মিনাওে পৃথক পৃথকউপজেলাপরিষদ,উপজেলাপ্রশাসন,জামালগঞ্জথানা,উপজেলাআওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি ও তার অঙ্গ সংগঠন,জামালগঞ্জ প্রেসক্লাব, ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়,কমরেড বরুন রায় স্মৃতি পরিষদ,জামালগঞ্জ প্রকাশনা পরিষদ, মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। সূর্যদয়ের সাথে সাথে সরকারী,বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেডে অংশ নেন পুলিশ,আনসার,উচ্চ বিদ্যালয়ের কাব স্কাউট দল,বালিকা বিদ্যালয়ের র্গালস গাইট,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরির্বতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সভাপতিত্বে পতাকা উত্তোলন ও অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ,হাফিজা আক্তার দিপু,থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে উপজেলা সদরে বিজয় র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে,সাংগঠনিক কমান্ডার শফিকুল ইসলাম কলমদরের পরিচালনায় সভা চলাকালীন সময়ে অনুষ্টানে এসে যোগ দিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ,হাফিজা আক্তার দিপু,থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,উপজেলা আ:লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের পল্লী বিদ্যুৎ মাঠেই সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক খেলাধূলার আয়োজন করা হয়।
সবার জন্য উন্মুক্ত ”যেমন খুশী তেমন সাজ” ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার প্রধান প্রধান মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে হাসপাতালে রোগীদের মধ্যে উন্নত খাবারের আযোজন করা হয়। মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্থানীয় প্রেসক্লাব বিজয় বার্তা ও জামালগঞ্জ প্রকাশনা পরিষদ ভাটির কথা নামে ক্রোড় পত্র প্রকাশ করেন। বিকালে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন বনাম পরিষদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ,বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জামালগঞ্জ অডিটরিয়াম হলে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।