
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা হাসপাতাল রুডস্থ মেহেরুন নেছা ভবণে এ সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী। জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন সদস্য প্রার্থী মিজবাহ উদ্দিন। যুগ্ম সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দীজেন্দ্র লাল দাস,যুগ্ম সাধারন সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়,প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী,আওয়ামীলীগের দলীয় নেতা নির্মাল্য কান্তি রায় সসীম, জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, মোশারফ হোসেন, ভীমখালী ইউপি সাধারন সম্পাদক আব্দুল কাদির প্রমুখ। সভায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মিজবাহ উদ্দিন তার বক্তব্যে দলীয় সকল নেতা কর্মীদের কাছে সহযোগিতা চান। উপজেলা আওয়ামীলীগ আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য হিসেবে মিছবাহ উদ্দিন কে ঘুড়ী মার্কা প্রতিকে সমর্থন এবং দলীয় ভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।