News71.com
 Bangladesh
 17 Dec 16, 06:01 PM
 309           
 0
 17 Dec 16, 06:01 PM

ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা

ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালীর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়াকে সংর্বধনা প্রদান করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেলে মহান বিজয় উপলক্ষে স্থানীয় মৌলিনগর ও পুরাতন চান্দবাড়ীর গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মৌলিনগরের গ্রামের গণ্যমান্য ব্যক্তি আ: আহাদের সভাপতিত্বে নয়ন মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া,সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সমাজকর্মী দুলদুল মিয়া,ইউনিয়ন তথ্য কেন্দ্রে উদোক্তা আরিফ হাসান রেনু। অনুষ্টান শেষে দু-গ্রামবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করেন। অপর দিকে ভীমখালীর ইউনয়ন পরিষদের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ভীমখালী ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া,ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ইউপি সদস্য আবুল লেইছ,আব্দুল ওয়াকিব,ইউপি সদস্যা নেহারুন নেছা প্রমুখ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন