News71.com
 Bangladesh
 17 Dec 16, 06:10 PM
 281           
 0
 17 Dec 16, 06:10 PM

জাপানে নৌকাডুবির ঘটনায় নিহত ১ নিখোঁজ ৭ ।।

জাপানে নৌকাডুবির ঘটনায় নিহত ১ নিখোঁজ ৭ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের শিমান এলাকার পশ্চিম উপকূলে নৌকা ডুবির ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৭জন। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় মাধ্যমগুলো এ তথ্য জানায় ।

সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে একটি নৌকা মাছ ধরতে গিয়ে তলিয়ে যায়। নৌকাটিতে ৮ জাপানি ও এক ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। ডুবে যাওয়া নৌকাটি প্রায় ২০০ ফুট পানির নিচে শনাক্ত করেছে জাপানি কোস্ট গার্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন