News71.com
 Bangladesh
 17 Dec 16, 11:32 PM
 268           
 0
 17 Dec 16, 11:32 PM

ডিএমপিতে ১৮ জন এডিসি ও এসির বদলি ।।

ডিএমপিতে ১৮ জন এডিসি ও এসির বদলি ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে ০৪ জন ও সহকারী পুলিশ কমিশনার পদে ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম ,পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় । বদলীকৃতরা হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অর্থ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শরিফুল আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স এন্ড এ্যানালাইসিস ডিভিশন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম-উত্তর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম ইমানুল হককে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কল্যান, সহকারী পুলিশ কমিশনার তাহমিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি, সহকারী পুলিশ কমিশনার মোঃ শামছুল হক পিপিএম কে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ইএন্ডডি, সহকারী পুলিশ কমিশনার হাফিজ আল আসাদকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-রমনা জোন, সহকারী পুলিশ কমিশনার সংরক্ষণ ফজলুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার শ্যামপুর জোন, সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-তেজগাঁও এ.এস.এম মুক্তারুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-সবুজবাগ জোন, সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-গুলশান মোঃ আশরাফুল করিমকে সহকারী পুলিশ কমিশনার বাড্ডা জোন । এছাড়া আরো আছে ,সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-লালবাগ সিফাত-ই-রাব্বানকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-ধানমন্ডি জোন, সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ মাহবুবকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পূর্ব, সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-উত্তরা মোঃ মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার দক্ষিণখান জোন, সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম ইফতেখায়রুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোন, সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম আতিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার উত্তরা জোন, সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব আলী আকবর শরীফকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-ডেমরা জোন ও সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-উত্তরা পূর্ব মোঃ ছায়দুল ইসলাম খানকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব হিসেবে বদলী করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন