News71.com
 Bangladesh
 17 Dec 16, 11:42 PM
 244           
 0
 17 Dec 16, 11:42 PM

সুনামগঞ্জে জামায়াতের দুই উপজেলা আমিরসহ আটক ১১ নেতা-কর্মী ।।

সুনামগঞ্জে জামায়াতের দুই উপজেলা আমিরসহ আটক ১১ নেতা-কর্মী ।।

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা জামায়াতে ইসলামীর ২ আমিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে দিরাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দলীয় বইপত্র উদ্ধার করে পুলিশ। আজ শনিবার বিকেলে দিরাই উপজেলা পরিষদ সড়কের ইউসুফ মঞ্জিলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে তারা গোপন বৈঠক করছিল ।

আটককৃতরা হলেন- শাল্লা উপজেলা জামায়াতের আমির হাফিজ নুরুল আলম সিদ্দিকি, দিরাই উপজেলা আমির কামাল হোসেন, দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ও লাইসিয়াম প্রি-ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল লুৎফুর রহমান, জামায়াতের সদস্য আব্দুল কুদ্দুস, আব্দুস শহীদ, আব্দুল আউয়াল, শওকত সরদার, রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রহিম ও দিরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আলম ।

এ ব্যাপারে দিরাই থানার পরিদর্শক (এসআই) শাহআলম জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা রোডের ইউসুফ মঞ্জিলের একটি বাসায় গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল। আজ শনিবার বিকেলে গোপন বৈঠকের খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। সেখানে তাদের দলীয় প্রচুর বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চালান দেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে দিরাই থানায় আটকে রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন