News71.com
 Bangladesh
 18 Dec 16, 11:19 AM
 271           
 0
 18 Dec 16, 11:19 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা যুবায়ের গুলিবিদ্ধ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা যুবায়ের গুলিবিদ্ধ।।

 

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন ।

গতকাল শনিবার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের কাছে ব্যক্তিগত একটি গাড়ি থেকে তাঁকে গুলি করা হয় ।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন ।

ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ ।

তাঁরা বলেন, রাত ১টার দিকে পলাশী মোড় থেকে চা খেয়ে মোটরসাইকেলে করে তাঁরা ৩জন হলের দিকে যাচ্ছিলেন। ব্যানবেইসের কাছে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ তাঁদের সামনে এসে গতিরোধ করে ।

বিপদ আঁচ করতেই পেরে চালকের আসনে থাকা জহিরুল মোটরসাইকেল ঘুরিয়ে ফেলেন। তখন ওই গাড়ি থেকে গুলি করা হয় ।

এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়েরের ডান পায়ের উঁরুতে গুলি লাগে। কে বা কারা হামলা করতে পারেন প্রাথমিকভাবে তারা কিছুই বলতে পারছেন না ।

ইতিমধ্যে ঢাকা মেডিকেলে এসে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিম উল হক। তিনি সাংবাদিকদের বলেন,  যেই গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে । '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন