News71.com
 Bangladesh
 18 Dec 16, 12:43 PM
 307           
 0
 18 Dec 16, 12:43 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩২ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩২ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মীসহ ৩২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১০ জন, কলারোয়া থানা ৫জন (জামায়াত ২জন), কালিগঞ্জ থানা ৪জন, তালা থানা ৪জন, শ্যামনগর থানা ৫জন, আশাশুনি থানা ২জন, দেবহাটা থানা ১জন ও পাটকেলঘাটা থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। গ্রেফতারকৃতদের আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন