News71.com
 Bangladesh
 14 Mar 16, 07:37 AM
 693           
 0
 14 Mar 16, 07:37 AM

ফেনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড।।

ফেনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড।।

ফেনী সংবাদদাতা : ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ফরিদ উদ্দিন (২২) নামে এক যুবককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আগ সোমবার  বিকেলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা এ আদেশ দেন।

 অভিযোগে জানাগেছে আজ সকালে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ফরিদ উদ্দিন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও কিসিঞ্জার চাকমা তাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন