News71.com
 Bangladesh
 14 Mar 16, 07:48 AM
 1041           
 0
 14 Mar 16, 07:48 AM

কয়রায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উষ্ণ সংবর্ধনা, অভিনন্দন ও শোভাযাত্রা ।।

কয়রায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উষ্ণ সংবর্ধনা, অভিনন্দন ও শোভাযাত্রা ।।

কয়রা সংবাদদাতা : আজ ১৪-মার্চ সোমবার সকাল ১১ টায় খুলনার কয়রা উপজেলা সদরে বাংলাদেশ ছাত্রলীগের নবাগঠিত কয়রা উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আলা- আমীন হোসেন সহ অন্যন্য নেতৃ বৃন্দ খুলনা থেকে কয়রা আসার পথে কয়রা পাইকগাছা সীমানার হরিনগর কয়রা এলাকা থেকে কয়রা উপজেলার ছাত্রলীগের  শত শত নেতা কর্মী মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান সহ নবগঠিত  কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্র নেতা রবিউল ইসলাম রবিন,মনি রায়, একরামুল হক, সোহেল সৌরভ, মিল্টন কুমার, রহমতুল্লাহ উজ্জল,ফরহাদ আহম্মেদ স্বাধীন, চঞ্চল , বকুল হেসেন, বিশ্বজিৎ ,প্রীতিশ সহ অন্যন্য নেতৃ বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবিন।

বক্তাগন নবগঠিত কমিটিকে অনুমোদন দেয়ার জন্য বংগ বন্ধু কন্যা জননেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা সহ খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে ধন্যবাদ জ্ঞাপনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দেও প্রতি কয়রা উপজেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত করে জননেতৃ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এর আগে ছাত্রলীগের  শত শত কর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কয়রা সদরের প্রধান সড়কে আনান্দ মিছিল করেণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন