News71.com
 Bangladesh
 18 Dec 16, 07:54 PM
 300           
 0
 18 Dec 16, 07:54 PM

দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদক ডিলারসহ আটক ২ ।।  

দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদক ডিলারসহ আটক ২ ।।   

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরে অভিযান চালিয়ে ইয়াবা এবং ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রেতার ডিলার রমজান আলী বাবুকে আটক করেছে র্যাব সদস্যরা। এ সময় তল্লাশী করে যৌন উত্তেজক ঔষধ, বিভিন্ন ধরনে মাদক এবং সেবনের সরঞ্জাম, একাধিক মোবাইল সেট, এবং দেশি অস্ত্রসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেন তারা ।

এছাড়া অভিযানকালে আটক রমজানের একজন নারী সহযোগিকেও আটক করা হয়। আজ রবিবার সকালে শহরের রাজবাড়ী মহল্লায় এ র্যাব সদস্যরা। এ ব্যাপারে  র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর এস এ এম ফখরুল ইসলাম খান জানান, আটক রমজান আলী বাবু রাজবাড়ী মহল্লার নজরুল ইসলামের ছেলে ।

তার বিরুদ্ধে মাদকের ব্যবসা পরিচালনাসহ অসামাজিক কাজে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তুলেছে আটক রজমান আলী বাবু। মাদক চক্রে জড়িতদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশে তুলে দেওয়া হবে ।r

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন