News71.com
 Bangladesh
 18 Dec 16, 09:00 PM
 282           
 0
 18 Dec 16, 09:00 PM

চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক ।।

চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক ।।

নিউজ ডেস্কঃ বন্ড সুবিধার অপব্যাবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড নামে কুমিল্লা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান চায়না থেকে বোতাম ও ট্যাগসহ বিভিন্ন পণ্য ঘোষণা দেয় ।

গত ১৪ই ডিসেম্বর বিল অব এন্ট্রি (সি-২৩৫০২৬) দাখিল করে পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান সারমিন কর্পোরেশন। গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাস পর্যায়ে স্থগিত করা হয়। আজ রোববার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে চালানটির কায়িক পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্তৃপক্ষ ।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো.রইসউদ্দিন জানান, বন্ড সুবিধার আওতায় এক্সেসরিজ ঘোষণা দিয়ে ১৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে আসে ।

ডানহিল ও ব্যানসন অ্যান্ড হ্যাজেস ব্রান্ডের ৫৭৩ কার্টনে ১ কোটি ৭ লাখ পিস সিগারেট পাওয়া যায় জানিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সপ্তাহে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। আজ রোববার কায়িক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন