News71.com
 Bangladesh
 14 Mar 16, 07:54 AM
 709           
 0
 14 Mar 16, 07:54 AM

বাগেরহাটে বাস খাদে পড়ে আহত ২০ যাত্রী ।।

বাগেরহাটে বাস খাদে পড়ে আহত ২০ যাত্রী ।।

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (১৪ মার্চ) বিকেলে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বগুড়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 আহত ব্যক্তিদের মধ্যে কালিপদ, শিল্পী, কিঞ্জল, হরিপদ মণ্ডল, কবির মীর, আনোয়ারা বেগম, ফারাজুল ইসলাম, সুলতান সালাউদ্দিন, রফিকুল ইসলাম, জাহানারা, দেলোয়ার, হিমু ও বিচিত্র মণ্ডলের নাম জানা গেছে। তারা বাগেরহাট, খুলনা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদিকুর রহমান জানিয়েছেন, আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই আশঙ্কামুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন