News71.com
 Bangladesh
 19 Dec 16, 03:42 PM
 241           
 0
 19 Dec 16, 03:42 PM

এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায় ।।

এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায় ।।

নিউজ ডেস্কঃ সরকারের অর্থ বিভাগের অধীনে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল/ জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল গঠন এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে মানব সম্পদ উন্নয়ন বিভাগ/দক্ষতা উন্নয়ন বিভাগ নামে একটি নতুন বিভাগ অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) নামের একটি আইনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া সভায়, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আইন-২০১৬, নজরুল ইনস্টিটিউট আইন-২০১৬, জাতীয় ক্রিড়া পরিষদ আইন-২০১৬ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন